BRS TIMES
অর্থনীতিপ্রচ্ছদ

বকেয়া বিল পরিশোধে সাফল্য, পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ আদানির

আদানির বিদ্যুতের বকেয়া উল্লেখযোগ্য অংশ ইতিমধ্যে পরিশোধ করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে এখনো বাংলাদেশের কাছে প্রায় ৯০০ মিলিয়ন ডলার পাবে কম্পানিটি।

শুক্রবার (২ মে) আদানি পাওয়ারের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা দিলিপ ঝা-র বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আদানি পাওয়ারের সঙ্গে ২০১৭ সালে বাংলাদেশের তৎকালীন শেখ হাসিনার সরকার চুক্তি করে।

তবে চুক্তি অনুযায়ী অর্থ দিতে হিমশিম খাচ্ছিল ঢাকা। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হলে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং গত বছর সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আন্দোলনের কারণে বকেয়া বাড়তে থাকে। এরপরই বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়েন শুরু হয়। যার প্রভাব পড়ে আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তিতেও।

বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্য বৃদ্ধি পেলে এক পর্যায়ে আদানি গত বছর বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিয়েছিল। কম্পানিটির সিএফও দিলীপ ঝা বলেন, বকেয়াসহ মাসিক পরিশোধ শুরু করার পর বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

তিনি আরো বলেন, আমরা বাংলাদেশে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ করছি। তাছাড়া আমরা এখন যে অর্থ পাচ্ছি তা মাসিক বিলিংয়ের চেয়েও বেশি।

তিনি আশাবাদী যে বাংলাদেশ শুধু চলতি বিলই পরিশোধ করবে না। বরং পুরোনা পাওনাও মিটাবে।

কোম্পানিটি জানিয়েছে, বাংলাদেশ প্রায় ২ বিলিয়ন ডলারের বিলের মধ্যে প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার পরিশোধ করেছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন স্পেনের রাজা ও রানি

News Desk

৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র থানায় সমর্পণ করতে হবে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

News Desk

যখনই নির্বাচন হোক জামায়াত প্রস্তুত

News Desk

গ্যাস সংকটের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে শিল্প উৎপাদন

News Desk

ভারত যেভাবে পুশ ইন করছে তা নিন্দনীয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

পিআর পদ্ধতিতে ধারণার ভিত্তিতে কোনো নির্বাচন হতে পারে না

News Desk