26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

লন্ডনে বিদ্যুৎহীন হাজারো বাড়ি, বন্ধ হিথ্রো বিমানবন্দর

বিআরএস টাইমস: ব্রিটেনের রাজধানী লন্ডনে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট দেখা গেছে। শহরের নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লেগে যাওয়ার ঘটনায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় এবং হাজার হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। সবচেয়ে বড় ধাক্কা লাগে ব্যস্ততম বিমানবন্দর হিথ্রোতে।

বৈদ্যুতিক উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্বের অন্যতম ব্যস্ত এ বিমানবন্দরটি শুক্রবার (২১ মার্চ) সারা দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এতে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। যে উপকেন্দ্রটিতে আগুন লেগেছে সেখান থেকেই হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বৃহস্পতিবার রাতে এ আগুনের কারণে বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, এমন পরিস্থিতিতে অনেক মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।  পশ্চিম লন্ডনের হেইসের ওই সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ফলে হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং আশপাশের বাড়ি থেকে প্রায় ১৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

বিমানবন্দর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আগুনের কারণে বিমানবন্দরে “উল্লেখযোগ্য বিদ্যুৎ বিভ্রাট” দেখা দিয়েছে।

বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, ‘যদিও অগ্নিনির্বাপক কর্মীরা আগুন লাগার ওই ঘটনায় তাদের কাজ করছেন, কিন্তু তারপরও আমাদের কাছে স্পষ্ট নয় যে— ঠিক কখন বিদ্যুৎ নির্ভরযোগ্যভাবে পুনরায় চালু করা যাবে। কর্মীরা পরিস্থিতি সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।’

বিআরএসটি/আরএন

Related posts

দুবাইয়ের প্রথম এআই কন্যা ‘লতিফা’, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে করবে ইতিবাচক সংলাপ

News Desk

নিজের বিরুদ্ধে রিট দায়েরকারীকে ফরহাদের শুভেচ্ছা

News Desk

গণতন্ত্রকে হত্যা করা ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবে না : রিজভী

News Desk

যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করল চীন

News Desk

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৯০তম জন্মবার্ষিকী আগামীকাল

News Desk

বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, শিশু নিহত

News Desk
Translate »