BRS TIMES
এক সপ্তাহে কয়েক দফা কমল স্বর্ণের দাম ‐ আজকের দর কত
অর্থনীতিপ্রচ্ছদ

এক সপ্তাহে কয়েক দফা কমল স্বর্ণের দাম ‐ আজকের দর কত

দেশের বাজারে স্বর্ণের দাম কমছেই। সর্বশেষ বুধবার ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা সেদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সেই দরেই আজ বৃহস্পতিবারও বিক্রি হচ্ছে স্বর্ণ।

নতুন দর অনুযায়ী আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকায়। ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা আর সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে, ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়।

স্বর্ণের দাম কমার নেপথ্যে যে কারণ

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি অর্থাৎ পিওর স্বর্ণের দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান ড. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করা হয়।

পতনের ধারাটা চলছে গত মাসের মাঝামাঝি থেকে। শুধু নভেম্বরেই ২০ দিনে আটবার দাম কমেছে, ভরিতে মোট কমেছে ২৮ হাজার ৫১৮ টাকা। এর মধ্যে একদিনেই কমেছিল ১০ হাজার ৯৬৪ টাকা। অথচ চলতি বছরের জানুয়ারিতে ভরি স্বর্ণের দাম উঠেছিল রেকর্ড ২ লাখ ৮৬ হাজার টাকায়।

খাত সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে সবসময় একই হারে কমে না। তবে আপাতত দাম অনেকটাই স্থিতিশীল থাকতে পারে, আরও কিছুটা কমার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Related posts

ইন্দুরকানীতে দুই ডাকাত গ্রেফতার

News Desk

গণঅভ্যুত্থানের শক্তি আবারও সক্রিয় হবে : নাহিদের হুঁশিয়ারি

News Desk

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে : প্রধান উপদেষ্টা

brs@admin

মুশফিক‐লিটনের ব্যাটে শেষ দিনের আশা বাংলাদেশের

rahman himel

সিরিয়ার আলেপ্পোতে ৩০০ কুর্দি আটক

News Desk

মোদির জাপান সফর কেন তাৎপর্যপূর্ণ

News Desk