BRS TIMES
যুবলীগ নেতার সঙ্গে সাক্ষাৎ ‐ বহিষ্কার হলেন বিএনপি নেতা মিজান
প্রচ্ছদরাজনীতিসারাদেশ

যুবলীগ নেতার সঙ্গে সাক্ষাৎ ‐ বহিষ্কার হলেন বিএনপি নেতা মিজান

আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা বিএনপির নেতা মিজানুর রহমান মিজানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় বিএনপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মিজানুর রহমান বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ছিলেন। বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণ রয়েছে তাঁর বিরুদ্ধে।

বিএনপি নেতা মিজানের বিরুদ্ধে যত অভিযোগ

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়, দলের কোনো পর্যায়ের নেতাকর্মী বহিষ্কৃত এই নেতার সঙ্গে সাংগঠনিকভাবে যোগাযোগ রাখলে তাঁদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী মাহবুব আলম শাহীন হত্যা মামলার প্রধান আসামি কারাবন্দি যুবলীগ নেতা আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাতের অভিযোগ ওঠে মিজানুর রহমানের বিরুদ্ধে। গত ৯ নভেম্বর বগুড়া আদালতে আমিনুল ইসলামকে হাজির করা হলে সেখানে তাঁদের কথা বলতে দেখা যায়।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বগুড়া জেলা বিএনপি থেকে প্রথমে মিজানুর রহমানকে কারণ দর্শাতে বলা হয়। এরপর ঘটনাটি কেন্দ্রীয় নেতৃত্বের নজরে এলে তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, কারাবন্দি আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করায় মিজানুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ ও বহিষ্কারের বিষয়ে মিজানুর রহমানের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ বন্ধ পাওয়া যায়।

Related posts

ইরানে সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল: ম্যাক্রোঁ

brs@admin

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

News Desk

ইসিতে হিসাব জমা দিল গণঅধিকার পরিষদ

News Desk

ফিলিস্তিন নিয়ে কানাডার পরিকল্পনায় ক্ষুব্ধ ট্রাম্প, দিলেন হুমকি

News Desk

হঠাৎ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে সাতক্ষীরায় ব্যাপক ক্ষয়ক্ষতি!

News Desk

বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় জামায়াত

News Desk