26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদ

ইসিতে হিসাব জমা দিল গণঅধিকার পরিষদ

নির্বাচন কমিশনে (ইসি) আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে গণঅধিকার পরিষদ। ১ বছরে দলটি আয় করেছে ৪৬ লাখ টাকা।

নিবন্ধন পাওয়ার পর ইসিতে প্রথমবারের মতো সোমবার (২৮ জুলাই) আয়-ব্যয়ের হিসাব জমা দেয় গণঅধিকার পরিষদ। ইসিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে আয়-ব্যয়ের হিসাব জমা দেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

এরপর রাশেদ খান সাংবাদিকদের জানান, ২০২৪ সালে গণঅধিকার পরিষদের আয় হয়েছে ৪৬ লাখ ৪ হাজার ৩০০ টাকা। আর ব্যয় হয়েছে ৪৫ লাখ ৯৬ হাজার ৮৮ টাকা। দলটির উদ্বৃত্ত রয়েছে ১৩ হাজার ২১২ টাকা।

এ সময় রাশেদ খাঁন বলেন, বাংলাদেশের বিগত তিনটি নির্বাচন জাতির জন্য লজ্জাজনক ছিল। এখন সরকারের দায়িত্ব জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন স্থগিত করা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও দলটির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিষয়ে সরকার কোনও পদক্ষেপ নেয়নি।
বিআরএসটি/এসএস

Related posts

বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১

News Desk

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত

News Desk

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ২ মাস বাড়লো

News Desk

চট্টগ্রাম বন্দরকে আধুনিক ও শক্তিশালী করা হবে : প্রধান উপদেষ্টা

brs@admin

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় জামাতের নিন্দা, জড়িতদের শাস্তি দাবি 

News Desk

রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন খায়রুল হক: মির্জা ফখরুল

News Desk
Translate »