BRS TIMES
বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান তিনি। সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

জিয়া উদ্যানে পৌঁছে প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এরপর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর দুই নেতার আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারেক রহমান। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন।

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির সাত দিনের কর্মসূচির আজ প্রথম দিন। কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় নয়াপল্টন থেকে শোভাযাত্রা বের হবে, যা মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছিল।

Related posts

নতুন পে-স্কেল বাস্তবায়ন তিন ধাপে, অবসরভোগীদের পেনশন বাড়বে সর্বোচ্চ ১০০ শতাংশ

News Desk

দু’টি অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা

News Desk

লালমোহনে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ! আহত-৩০

News Desk

দূতাবাস থেকে সরানো হয়েছে রাষ্ট্রপতির অর্ধশতাধিক ছবি

News Desk

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ম্যাচগুলো কবে কখন কোথায়

brs@admin

বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে ৫ সমঝোতা স্মারক সই

News Desk