29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদঅর্থনীতিজাতীয়প্রচ্ছদশিরোনাম

বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে ৫ সমঝোতা স্মারক সই

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর মালয়েশিয়া সফরের প্রথম দিনে বাংলাদেশ ও মালয়েশিয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময় করেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধান উপদেষ্টা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম-এর মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

যেসব বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে, তার মধ্যে রয়েছে- প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন (এফবিসিসিআই ও এনসিসিআইএম), বিএমসিসিআই ও মালয়েশীয় প্রতিষ্ঠান এমআইএমওএসের মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (আইএসআইএস) মধ্যে সহযোগিতা সংক্রান্ত।

সফরের প্রথম দিনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম উষ্ণ অভ্যর্থনা জানান। কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর পর তাকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর আনোয়ার ইব্রাহীম তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ড. ইউনূসকে পরিচয় করিয়ে দেন এবং পরে তারা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এই সমঝোতা স্মারক ও নোট বিনিময় দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

সাদ্দাম-ইনানকে হামলার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের

News Desk

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত পর্তুগালের

News Desk

সাতক্ষীরার ৪টি আসনে বিএনপির বিদ্রোহীসহ ২৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

News Desk

আমার শরীরকে আমি সত্যিই ভালোবাসি : তামান্না ভাটিয়া

brs@admin

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরশীলতা কমাতে চায় ইসরাইল

News Desk

ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

News Desk
Translate »