33.9 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
সোয়া ৩ ঘণ্টার চেষ্টায় টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

সোয়া ৩ ঘণ্টার চেষ্টায় টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ২১টি ইউনিটের প্রায় সোয়া তিন ঘণ্টার চেষ্টায় বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

দুপুর ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।

ফায়ার সার্ভিস জানায়, কারখানাটির ছয়তলা ভবনে আগুনের সূত্রপাত হয়। ভবনের ভেতরে ওষুধ উৎপাদনে ব্যবহৃত বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কাজ করেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহীন আলম জানান, কারখানার ভেতরে উৎপাদনযন্ত্র, রাসায়নিক পদার্থ, ধাতব যন্ত্রাংশসহ বিভিন্ন শিল্পসামগ্রী রয়েছে। অগ্নিকাণ্ডে এসব মালামালের বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সঠিক কারণ তদন্তের পর জানা যাবে।

এর আগে বুধবার সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের ব্যাপকতা বিবেচনায় আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট যুক্ত করা হয়।

অগ্নিকাণ্ডের পর কারখানা কর্তৃপক্ষ গণমাধ্যমকর্মীদের ভেতরে প্রবেশে বাধা দেয়। কারখানার ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন নেভানোর কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়েন।

Related posts

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

brs@admin

ব্রিজ ভেঙে খালে বালুভর্তি ট্রাক্টর, চালক নিহত

News Desk

মাঠে ফিরেই মেসির গোল, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

brs@admin

পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে সরকারকে নোটিশ

News Desk

রেমিট্যান্সের টাকায় ঘুরে দাঁড়িয়েছে দেশ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা

brs@admin

প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

News Desk
Translate »