28.3 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

বাগেরহাটে আসন কমানো সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন, হরতাল ডাক

বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশ নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করে প্রজ্ঞাপন জারির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল  এগারোটায় বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এস সালাম, বাগেরহাট জেলা জামায়াতের  আমির মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অত্র কমিটির সদস্য সচিব শেখ মুহাম্মদ ইউনূস,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ মোঃ মুজিবুর রহমান,বাগেরহাট জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার জাকির হোসেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম গোড়া,  বাগেরহাট জেলার বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাফ, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, বাগেরহাট জেলা জামায়াতের সূরা সদস্য ও যুব কমিটির সভাপতি মনজুরুল হক রাহাদ,  জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম,  মনিরুল হক ফরাজি, সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল প্রমুখ ।

সংবাদ সম্মেলনে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনার এম এ সালাম বলেন, আমাদের এই আসন ফিরে পাওয়ার জন্য আমরা আজ বিকাল পাঁচটায় বিক্ষোভ মিছিল করব , লিফলেট বিতরণ করব আমাদের এই আসন ফিরে পাওয়ার দাবিতে এবং আগামীকাল ৮ তারিখ সকাল সন্ধ্যা হরতাল জেলা সহ প্রতিটা উপজেলায় এই হরতাল পালন করবে। এরপর ৯ তারিখে প্রতিটা উপজেলায় বিকাল পাঁচটায় বিক্ষোভ মিছিল করবে ,১০ তারিখে ও এগারো তারিখে সকাল সন্ধ্যা হরতাল বাগেরহাট জেলা সহ প্রতিটা উপজেলায় ।

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম

বিআরএসটি/এসএস

Related posts

চোরের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

brs@admin

৪০ হাজার বডি ক্যামেরা ক্রয়ের পরিকল্পনা সরকারের

News Desk

সারা দেশে গ্রেপ্তার ১৮৪৯

News Desk

বাংলাদেশের প্রতিটি নাগরিক সমান মর্যাদার অধিকারী : প্রধান উপদেষ্টা

News Desk

বরিশাল-৩ আসনে বিএনপিতে দ্বন্দ্ব প্রকাশ্যে

News Desk

নাইজেরিয়ার মসজিদে হামলায় ৫০ জন নিহত, ৬০ জনকে অপহরণ

News Desk
Translate »