30 C
Bangladesh
Wednesday, August 12, 2026
BRS TIMES
প্রবাসী আয়
অর্থনীতিপ্রচ্ছদশিরোনাম

আগস্টে রেমিট্যান্স এসেছে ১৩৮ কোটি ৯০ লাখ ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস আগস্টের প্রথম ১১ দিনে দেশে ১৩৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ৯৫ কোটি ৪০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৫ দশমিক ৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১১ আগস্ট একদিনেই প্রবাসীরা দেশে ১২ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন।

এদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৪২৪ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৪৩ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ের প্রবাহ শক্তিশালী রয়েছে, যা দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও ডলার বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

Related posts

রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা, তুমি মা-বাবার কলিজার টুকরা : জোভান

News Desk

গণভোট ইস্যুতে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা

News Desk

সবার প্রত্যাশা হাসিনার বিচার : এ্যানি

News Desk

কক্সবাজারে রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

News Desk

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৯২

News Desk

৫ লাখ ৩০ হাজার লাতিন আমেরিকান অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

brs@admin
Translate »