BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

লিটন-নাহিদের বদলির খোঁজে পিএসএল

প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন টাইগার পেসার নাহিদ রানা। সব ঠিক থাকলে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশওয়াল জালমির হয়ে মাঠে নামবেন তিনি। এই টুর্নামেন্টে করাচি কিংসের হয়ে খেলছেন লিটন দাস আর লাহোর কালান্দার্সের হয়ে লেগস্পিনার রিশাদ হোসেন।

নতুন খবর হচ্ছে লিটন দাস ও নাহিদ রানার বদলি খুঁজছে পাকিস্তান সুপার লিগ। না, ভয় পাওয়ার কিছু নেই। বাংলাদেশের দুই ক্রিকেটারকে ঠিকই দেখা যাবে পিএসএলে।

তবে জিম্বাবুয়ে সিরিজের জন্য যে কয়টি ম্যাচ হাতছাড়া হবে তাদের, সেসব ম্যাচের জন্যই খোঁজা হচ্ছে সাময়িক বদলি। লিটন ও নাহিদসহ মোট ছয় ক্রিকেটারের বদলি খুঁজতে পিএসএলের রিপ্লেসমেন্ট ড্রাফট অনুষ্ঠিত হবে সোমবার সন্ধ্যায়, ভার্চুয়ালি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রবিবার  এক বিবৃতিতে এই খবর জানিয়েছে।

আগামী ১১ এপ্রিল শুরু হতে যাওয়া পিএসএলের দশম আসরে প্লেয়ার্স ড্রাফটে দল পান বাংলাদেশের তিন ক্রিকেটার- লিটন, নাহিদ ও রিশাদ হোসেন। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার জন্য তিনজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ছাড়পত্রের আবেদন করেছেন। তাদের অনাপত্তিপত্রের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি।

পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, কিছু ম্যাচ খেলতে পারবেন না লিটন ও নাহিদ। যে কারণে ওই কয়েক ম্যাচের জন্য তাদের বদলি ক্রিকেটারের খোঁজে করা হবে অনলাইন প্লেয়ার্স ড্রাফট।

আগামী মাসে দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। এ কারণেই মূলত পিএসএলে শুরুর কয়েক ম্যাচ খেলতে পারবেন না লিটন ও নাহিদ। বিসিবি সূত্রে জানা গেছে, জিম্বাবুয়ে সিরিজের অন্তত একটি ম্যাচ খেলতে হবে তাদের। এরপর পিএসএলে যেতে পারবেন তারা।

এখনও টেস্ট অভিষেক না হওয়ায় রিশাদের ক্ষেত্রে অবশ্য এই জটিলতা নেই। পিএসএলের পুরো আসরের জন্যই অনাপত্তিপত্র পেতে পারেন তরুণ লেগ স্পিনার। সোমবার বিসিবির সাধারণ সভার পর এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত পাওয়া যেতে পারে।

লিটন-নাহিদ ছাড়াও অনলাইন প্লেয়ার্স ড্রাফটে দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডান ডাসেন এবং নিউ জিল্যন্ডের কেন উইলিয়ামসন ও মার্ক চ্যাপম্যানের জন্য কয়েক ম্যাচের বদলি ক্রিকেটার নেওয়া হবে।

এছাড়া পুরো টুর্নামেন্টেই খেলা হবে না আইপিএলে সুযোগ পাওয়া করবিন বশের। অনলাইন ড্রাফটে দক্ষিণ আফ্রিকান পেসারের জায়গায় পুরো আসরের জন্য বদলি খেলোয়াড়ের খোঁজ করবে পেশাওয়ার জালমি।

 

বিআরএসটি/জেডএইচআর

Related posts

আজ পবিত্র শবে কদর

News Desk

গ্রাম পুলিশের জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

rahman himel

তারেক রহমানের সঙ্গে খন্দকার মোশাররফের সাক্ষাৎ

News Desk

”১/১১-এর পুনরাবৃত্তি দেখতে চাই না“ দেশের পরিস্থিতি নিয়ে সাবেক সেনাপ্রধানের স্ট্যাটাস

brs@admin

নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের রোডম্যাপ চাইল এনসিপি

brs@admin

জাপান প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত

brs@admin