32 C
Bangladesh
রবিবার, মে ৩১, ২০২৬
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

আইপিএলের টানা ১৩ মৌসুম নিজেদের প্রথম ম্যাচে হার দেখলো মুম্বাই

আইপিএলের ১৮তম আসরে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এ নিয়ে টানা ১৩ মৌসুম নিজেদের প্রথম ম্যাচে হারলো মুম্বাই।

অর্থাৎ গত ১৩ বছর ধরে একই ধারা বজায় রেখে চলেছে মুম্বাই। আইপিএলে নিজেদের ওপেনিং ম্যাচে হারার রীতি চলতি মৌসুমেও পাল্টাল না। ২০১২ সালে শেষ বার মুম্বাই আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ জিতেছিল। সেবার নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে আট উইকেটে পরাজিত করেছিল তারা। তারপর ২০১৩ সাল থেকে মুম্বাই আর কখনো আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ জেতেনি।

রবিবার (২৩ মার্চ) আইপিএলের দ্বিতীয় দিনের তৃতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এবার তারা চেন্নাইয়ের কাছে ৪ উইকেটে হেরে বসে থাকে। এদিন মুম্বাই প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫৫ রান করেছিল। সেই রান তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয় চেন্নাইয়ের দল।

সেই সঙ্গে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাইয়ের হারের রেকর্ড অব্যাহত থাকে।

বিআরএসটি/জেডএইচআর

Related posts

গণমাধ্যমের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চান বিসিবি সহ-সভাপতি ফারুক

News Desk

ঢাকা-বরিশাল মহাসড়কে আজও অবরোধ

News Desk

ট্রাম্পের সরকারি ব্যয় নিয়ে আবারও সমালোচনা করলেন ইলন মাস্ক

brs@admin

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

brs@admin

ভারতে তৈরি আইফোনে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

brs@admin

ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যু

brs@admin
Translate »