27.2 C
Bangladesh
Sunday, September 27, 2026
BRS TIMES
হাতিয়ায় ৩ মাছধরা ট্রলার ডুবি
প্রচ্ছদশিরোনামসারাদেশ

বৈরী আবহাওয়ায় হাতিয়ায় ৩ মাছধরা ট্রলার ডুবি, ৪৮ জেলে উদ্ধার

নোয়াখালী জেলার হাতিয়ায় বৈরী আবহাওয়ার কারণে ৩টি মাছধরার ট্রলার ডুবে গেছে। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নিঝুমদ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রলারে থাকা ৪৮ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ৩টি ট্রলারের মধ্যে দুইটি সম্পূর্ণ তলিয়ে গেছে, একটি এখনো আংশিক ভাসমান অবস্থায় আছে।

ট্রলারগুলো হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের নাসির মাঝি, জহির মাঝি ও জাহেদ মাঝির।

জহির মাঝির ট্রলারের মালিক নিশান চৌধুরী জানান, সকালে হঠাৎ বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে পড়ে। এতে নিঝুমদ্বীপের কাছাকাছি ৩টি ট্রলার দুর্ঘটনায় পড়ে। পরে কাছাকাছি থাকা অন্যান্য ট্রলারের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারের মাঝি-মাল্লারা তীরে চলে আসেন। সাগর উত্তাল থাকায় দুর্ঘটনাকবলিত তিনটি ট্রলারের মধ্যে দুইটি সম্পূর্ণ তলিয়ে গেছে। নাসির মাঝির ট্রলারটি এখনো ভাসছে। ট্রলারটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, বৈরী আবহাওয়ার কারণে তিনটি ট্রলারডুবির খবর পেয়েছেন। ৩টি ট্রলারে থাকা সকল মাঝিমাল্লাকে উদ্ধারের বিষয়টি স্থানীয় জেলেরা নিশ্চিত করেছেন।

Related posts

সরকারি আবাসন পরিদপ্তরের ৩ কর্মকর্তা বরখাস্ত

News Desk

বাংলাদেশ-আয়ারল্যান্ড ক্রিকেট সিরিজের সূচি প্রকাশ

News Desk

৪ দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিবের ঢাকা ত্যাগ

brs@admin

৪৫ প্রধান শিক্ষককে দশম গ্রেড দিতে মন্ত্রণালয়ের নির্দেশ

brs@admin

আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করাই সংস্কারের লক্ষ্য: প্রধান উপদেষ্টা

News Desk

তাসকিন-মুস্তাফিজ অনুপস্থিত, টাইগারদের ভারসাম্য নিয়ে শঙ্কায় সিমন্স

brs@admin
Translate »