29.2 C
Bangladesh
Sunday, September 20, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল

টাঙ্গাইল শহরে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ । আজ সকালে শহরের বিচ্চিরা রোডে ৮/ ১০ জনের একটি গ্রুপ এ ঝটিকা মিছিল বের করে। এ সময় “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেয় তারা।

প্রায় ৫ মিনিটের মিছিলের ব্যানারে দলটির সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ছবি থাকায় তার সমর্থকরা এ মিছিল করেছে বলে ধারণা করছে পুলিশ।

এদিকে মিছিলে অংশ নেয়া একজনকে গ্রেফতার করা হয়েছে, তার নাম আশিকুর রহমান আশিক। সে সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। সদর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী ঝটিকা মিছিল বের করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। সেখান থেকে একজনকে গ্রেফতার করা হয়। ফুটেজ যাচাই-বাছাই করে মিছিলকারীদের সনাক্ত করা হয়েছে। তাদেরকে গ্রেফতার করতে অভিযান চলছে।
বিআরএসটি/এসএস

Related posts

শুল্কের পর এবার ভিসা-গ্রিন কার্ডে কড়াকড়ি, নতুন চাপে ভারত

News Desk

জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: আখতার

brs@admin

সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মালামাল জব্দ

News Desk

কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু

brs@admin

অবশেষে গাজায় ঢুকল ত্রাণ, অনাহারে আরও ২৯ মৃত্যু

brs@admin

মা-কন্যাশিশুদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে

News Desk
Translate »