26.5 C
Bangladesh
Friday, August 7, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদসারাদেশ

পদ্মা রিপন স্মৃতি ক্রিকেট দলের জার্সি উম্মোচন

বরিশাল দ্বিতীয় বিভাগ ত্রিকেট লিগে অংশ নিচ্ছে শহরের ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব “পদ্মা রিপন স্মৃতি ক্রিকেট ক্লাব”। সোমবার (২৭ এপ্রিল) বরিশাল নগরীর একটি হোটেলে ক্লাবটির জার্সি উম্মোচন করা হয়। দীর্ঘদিন বিরতির পর বরিশাল ক্রিকেট লিগে ফিরেছে পদ্মা রিপন স্মৃতি ক্রিকেট ক্লাব।

বরিশালের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে অংশ নেয়া দলটির জার্সি স্পন্সর করেছে অনলাইন মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্ম “বিআরএস টাইমস“।

জার্সি উম্মোচন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন,  ঐতিহ্যবাহী এই ক্রিকেট দলটি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে। তারা বলেন, ভালো খেলা উপহার দিয়ে দলটি আগামী বছর প্রথম বিভাগে খেলবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে বিআরএস টাইমস এর নির্বাহী সম্পাদক আনিচুর রহমান রানা বলেন, ভালো খেলা উপহার দিলে আগামীতেও দলটির সাথে থাকবে বিআরএস টাইমস।

পদ্মা রিপন স্মৃতি ক্রিকেট ক্লাব সংশ্লিষ্টরা এসময় স্পন্সর প্রতিষ্ঠান বিআরএস টাইমসকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে দলটির খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ছাড়াও বরিশালের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

Related posts

মেক্সিকোর সিনেটে অধিবেশন শেষে মারামারি

News Desk

প্যারিসে ১৪০টি ফ্লাইট বাতিল

News Desk

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে কানাডা

News Desk

ইরান থেকে ২৮ বাংলাদেশি দেশে ফিরছেন আজ

brs@admin

যেখানে ভালোবাসা, সেখানে জীবন: অপু বিশ্বাস

News Desk

শেখ হাসিনার মামলায় আমিই হয়তো শেষ সাক্ষী: নাহিদ ইসলাম

News Desk
Translate »