শুক্রবার, জুন ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

লালমোহনে ধ্বংস হচ্ছে মাছের পোনা, মৎস্য কর্মকর্তার নিরব ভূমিকা

লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলার লালমোহনের বেতুয়ার খালে (সাবেক বেতুয়া নদী) নিষিদ্ধ ও অবৈধ মশারি জাল টেনে বিভিন্ন প্রকার মাছের পোনা ধরা হচ্ছে প্রতিনিয়ত। যা চাপলি মাছ বলে চালিয়ে যাচ্ছে জেলেরা।

এছাড়া বিহন্দি জাল, বেড় জাল ও খুঁচি জাল বসিয়ে মাছের বংশ ধ্বংস করা হলে ও নির্বিকার দর্শকের ভুমিকায় রয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ উপজেলা মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তপক্ষের যোগসাজশ এবং গাফিলতিকে দায়ী করেছেন তারা।

অবৈধ জালের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। জানাযায়, বেতুয়া স্লুইসগেট এলাকার আড়ৎদার মোঃ বাকের, চরভুতার মো শাহআলম ও তাদের সহযোগিতায় চাঁদপুরের কচুয়া থানার বাসিন্দা সেখান থেকে একদল হিন্দু মৎস্য নিধনকারী ব্যক্তিরা অর্জুন দাস, মলয় দাস, শ্যামল দাস, কার্তিক দাসের নেতৃত্বে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে লালমোহনের বেতুয়া স্লুইসগেট এলাকায় বাসা ভাঁড়া করে অবস্থান নেয়, তারা স্থানীয় ধলীগৌরনগর, লর্ড হার্ডিঞ্জ ও রমাগঞ্জ ইউনিয়নের বেতুয়া সংলগ্ন এলাকার চৌকিদার এবং অসাধু প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রতিদিন রাতের আঁধারে বেতুয়ার খালে অবৈধ মশারি জাল নিয়ে মেতে উঠে, তাদের এ অবৈধ মশারি জাল থেকে দেশিয় প্রজাতির সকল প্রকার মাছের পোনা বা বংশ রক্ষা পাইনা, তারা এসকল মাছের বংশ হরহামেশাই ধ্বংস করলেও সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাকে স্থানীয়রা অবগত করলেও তার পক্ষ থেকে কার্যত কোন অভিযান চোখে পড়েনি। স্থানীয় একাধিক ব্যক্তি আব্দুল মান্নান, মাকসুদ, মিলন, সিরাজ, শাহাবুদ্দিন, শামসুদ্দিন ও রিয়াজ বলেন, এ বেতুয়ার খালে প্রতিদিন অবৈধ মশারি জাল টেনে বিভিন্ন প্রকার মাছের পোনা ধরে ঢাকা ও চাঁদপুর চাপলি মাছ বলে চালান বা বিক্রি করছেন, বিষয়টি উপজেলা মৎস্য কর্মকর্তা কে অবগত করেও কোন সারা মেলেনি ব্যবস্থা নেওয়া হয়নি মশারী জাল বহনকারীদের বিরুদ্ধে । এতিহ্যবাহী এ বেতুয়ার খালের রমাগঞ্জে, ধলীগৌরনগর, লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের মধ্যবর্তী রায়চাঁদ বাজার থেকে উত্তর দিকে আজাহার রোড ও চতলা বাজার ব্রিজ পর্যন্ত প্রায় শতাধিক অবৈধ জাল দিয়ে ও দখল করে আছে এ খালটি। দীর্ঘ কয়েক বছর ধরে অবৈধ দখলের কারনে কিছু অসাধু সার্থন্বেশী ব্যক্তি এ খালে মাছ স্বীকার করে তাদের ক্ষমতার দাম্ভিকতায় একক সার্থ হাসিল করে যাচ্ছে। সরেজমিনে গিয়ে জানাযায় গত বছর বাংলাদেশ সরকারের খাল খনন কর্মসূচির আওতায় বেতুয়া খালের কিছু অংশ খনন করা হয়, স্থানীয় বাসিন্দারাদের চাষাবাদে খালটি জনগুরুত্বপূর্ণ বহন করে আসছে। এ খাল দিয়ে এক সময় লঞ্চ, স্টিমার, বোর্ট, ট্রলার ও গহনা যাতায়াত করত, দেশের দক্ষিণাঞ্চলের ব্যাবসায়ীরা তাদের সকল ধরনের মালামাল এ বেতুয়া খাল (সাবেক নদী) দিয়ে আনা নেওয়া করত কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে অবৈধ জালের কারনে জোয়ার ভাটার পানি চলাচলে বাঁধার সৃষ্টি হওয়ায় ভরাট হয়ে যাওয়া বিশাল এ বেতুয়ার ধলীগৌরনগর ও চরভূতা অংশের ১৯ কিলো খননের জন্য বরাদ্দ দেয় বাংলাদেশ সরকারের পানিউন্নয়ন বোর্ড। বেতুয়ার খননের কাজ শেষ হওয়ার পরপর আবারও এ বিশাল খালটি দখলে নেয় একটি প্রভাবশালী মহল । বেতুয়ার খালের অবৈধ জালের কারনে জোয়ার -ভাঁটায় পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। সূত্রে জানায়, এ বেতুয়া খালের দু কুলে হাজারো কৃষক বিভিন্ন প্রকার ধান চাষ,সবজি চাষ, রবি শষ্য সহ হরেক রকমের চাষাবাদ করে আসছে। এবং সরকার এ খালে প্রতি বছর উপজেলা মৎস্য অফিস কর্তৃক বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে থাকেন , কিন্তু কিছু অসাধু ব্যক্তি কর্তৃপক্ষের চোখে বৃদ্ধাঙ্গুলী দিয়ে এ খালে অবৈধ জাল বসিয়ে ওই অবমুক্ত করা মাছের পোনা অবাধে নিধন করে যাচ্ছেন ধ্বংস করছেন মাছের বংশ। যা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে প্রতিবন্ধকতার সৃষ্টি করছেন। এবং কৃষক সহ বসবাসরত শত শত পরিবারের দাবী এ খালের জোয়ার ভাটার পানি অবৈধ জাল থাকার কারনে চলাচল করতে পারেনা। রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খায়রুল হাসান কাঞ্চন বলেন, ঐতিহ্য বাহী পুরাতন এ খালের ঐতিহ্য ধরে রাখতে দ্রুত অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে জালগুলো অপসারণের দাবী জানাচ্ছি এবং অবৈধ মশারি জালের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা করা হউক । স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর দাবী কর্তৃপক্ষ যেন বেতুয়া খালের সকল প্রকার অবৈধ শত শত জাল অপসারন এবং চাঁদপুর থেকে আগত হিন্দু মৎস্য নিধনকারীদের ব্যাপারে যথাযথ ব্যাবস্থা গ্রহন করেন। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলী আহমেদ আকন্দ বলেন, বেতুয়ার খালে অবৈধ জালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমার একার পক্ষে সম্ভব নয়। বিষয়টি আমি ইউএনও স্যারকে অবগত করেছি।
বিআরএসটি/এসএস

Related posts

ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েনি মোংলা বন্দরে: উপ-পরিচালক মাকরুজ্জামান

brs@admin

ইরাকে শপিং মলে অগ্নিকাণ্ড, ৬০ জনের মৃত্যু

News Desk

টিআইবির গবেষণা প্রতিবেদনে বিস্তর অভিযোগ

News Desk

দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

brs@admin

নির্বাচন বানচালের হীন প্রচেষ্টা শুরু হয়েছে: জয়নুল আবেদিন

News Desk

সাতক্ষীরায় ৪ টি আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল-১০

News Desk
Translate »