32 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনাম

মৌচাকে প্রাইভেটকারের ভেতরে মিলল দুটি মরদেহ

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেইজমেন্ট-২ এর পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে মরদেহ দু’টি উদ্ধা করা হয়। ঘটনাস্থলে পুলিশ, সিআইডি ও র‌্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মরদেহ ড্রাইভারের পাশের সিটে পড়েছিল, আরেকটি গাড়িরে পেছনের সিটে পড়েছিল। মরদেহ দুটির মুখ ও মাথা থেতলানো, শরীরের বাকি অংশ অক্ষত। দু’জনই পুরুষ। ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে দুইজনকে গুরুতর জখম করে হত্যা করা হয়েছে।

প্রাইভেটকারটির সিরিয়াল নম্বর ঢাকা মেট্রো ৩৬৩৭৪৫। মেডিকেলের সিকিউরিটি ইনচার্জ মিজান জানান, ভোর ৭টার দিকে গাড়িটি পার্কিংয়ে প্রবেশ করে। ১১টার দিকে বেইজমেন্টে গেলে মরদেহ দুটো তিনি দেখতে পান তিনি। গাড়ি এবং মরদেহ দু’টি তাদের পরিচিত নয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মরদেহ দু’টি গাড়ি থেকে উদ্ধার করে ফ্লোরে রেখেছেন। এখনও তাদের নাম পরিচয় জানা যায়নি। আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন।
বিআরএসটি/এসএস

Related posts

বিনামূল্যে টাইফয়েডের টিকা পাবে ৫ কোটি শিশু, সেপ্টেম্বরে শুরু কার্যক্রম

News Desk

আজ কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা

brs@admin

ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা

News Desk

সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

News Desk

বড় পরিসরে ক্ষেপণাস্ত্রের মহড়া চালাবে ইরান

News Desk

যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই : হাই রিপ্রেজেন্টেটিভ

brs@admin
Translate »