BRS TIMES
বাংলাদেশকে ১৮৩ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড
খেলাধূলা

বাংলাদেশকে ১৮৩ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

বাংলাদেশকে ১৮৩ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড । তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ফলে জিততে হলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে গড়তে হবে বড় রেকর্ড, কারণ কিউইদের বিপক্ষে এত রান তাড়া করে জয়ের নজির নেই টাইগারদের।

চট্টগ্রামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শুরুতেই টিম রবিনসন রান আউটে ফিরলেও কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভারের ৮৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। দুজনই ৫১ রান করে আউট হন।

পরবর্তীতে নিক কেলির ৩৯ রানের ইনিংস দলের রান ১৮০ ছাড়িয়ে নিতে সহায়তা করে। জশ ক্লার্কসন করেন ৩০ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন, তিনি নেন ২ উইকেট। একটি করে উইকেট পান আরও তিন

Related posts

বিশ্বকাপ বাছাই : রিতুর ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

brs@admin

বিদায় নিলেন হামজাদের কোচ ক্যাবরেরা

Durjoy Das

বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

News Desk

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় বার্সার পর শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড

News Desk

বিশ্ব রেকর্ড গড়ার পর আরেক কীর্তির দিকে ছুটছেন সাকিব

News Desk

আজ টিভিতে কোন খেলা আছে?দেখে নিন ১০ সেপ্টেম্বর ২০২৬ এর সূচি

brs@admin