29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
২০০ টাকায় মিলবে নিউজিল্যান্ড সিরিজের টিকেট!
খেলাধূলা

২০০ টাকায় মিলবে নিউজিল্যান্ড সিরিজের টিকেট!

২০০ টাকায় মিলবে নিউজিল্যান্ড সিরিজের টিকেট!  গত কয়েক সিরিজের মতো নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজেও অনলাইনে বিক্রি করা হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের টিকিট। সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।

আনুষ্ঠানিক বিবৃতিতে শনিবার কিউইদের বিপক্ষে সিরিজের টিকিটের বিস্তারিত তথ্য জানিয়েছে বিসিবি। এদিন সন্ধ্যা ৬টা থেকে অনলাইনে কেনা যাবে টিকিট।

মিরপুরে আগামী ১৭ এপ্রিল শুরু হবে ওয়ানডে সিরিজ। শনিবার সন্ধ্যা থেকে বিসিবির টিকিটিং ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে কিনতে হবে টিকিট।

মিরপুরে ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য সর্বনিম্ন ২০০ টাকা। এছাড়া নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৪০০ টাকা, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড ৬০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ও লাউঞ্জ ১৫০০ টালা ও গ্র‍্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ২৫০০ টাকা।

চট্টগ্রামেও আছে নিউ জিল্যান্ড সিরিজের খেলা। ওই মাঠেও ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা। এছাড়া ওয়েস্টার্ন গ্যালারি ৩০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৬০০ টাকা এবং গ্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ গ্যালারির টিকিটের মূল্য ২৫০০ টাকা।

Related posts

বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নেদারল্যান্ডস

News Desk

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি ৪১ কোটি টাকায়

News Desk

বাংলাদেশ নাম শুনেই থামলেন মার্টিনেজ, বললেন ‘বাংলাদেশের ভক্তদের ভালোবাসি’

News Desk

বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

News Desk

ঋতুপর্ণাকে বাড়ি উপহার দেবে বিসিবি

News Desk

আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরলেন কারবাল?

News Desk
Translate »