জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনের শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। কনুইয়ের ব্যথায় ওভার অসমাপ্ত রেখেই ফিজিওর সঙ্গে মাঠ ছাড়লেন পেসার হাসান মাহমুদ।
মঙ্গলবার বোলিং করতে এসে ওভারের মাঝপথে ব্যথা অনুভব করেন হাসান। ফিজিও মাঠে এসে তাঁকে সঙ্গে নিয়ে যান। তাঁর ওভারের বাকি দুই বল করেন মেহেদী হাসান মিরাজ।
এই টেস্টে মাত্র চার বোলার নিয়ে খেলছে বাংলাদেশ। তিন পেসারের মধ্যে একমাত্র হাসানই উইকেট পেয়েছেন ‐ ১৭.৪ ওভারে ৬৬ রান দিয়ে তাঁর শিকার ৩ উইকেট। তাঁর মাঠ ছাড়ায় আরও বিপাকে পড়েছে বাংলাদেশ।
মাঠ ছাড়লেন হাসান, বিপাকে বাংলাদেশ
প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০ রানের জবাবে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। হাসানের নেওয়া উইকেটের মধ্যে আছে মার্কেস আকারম্যানের ১৫৭ রানের ইনিংসের অবসানও।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৩২৯ রান তুলেছিল প্রোটিয়ারা। হাসান আবার বোলিংয়ে ফিরতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

