29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
বিনোদন

বৈশাখে চরকিতে আসছে ‘চা গরম’

বৈশাখে চরকিতে আসছে ‘চা গরম’ । চা বাগানের শ্রমিকদের প্রতিদিনের জীবন, অধিকার আর টিকে থাকার সংগ্রামকে কেন্দ্র করে নির্মাতা শঙ্খ দাশগুপ্ত তৈরি করেছেন ওয়েব ফিল্ম ‘চা গরম’। পহেলা বৈশাখে এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে। প্রধান চরিত্রে আছেন সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ ও এ কে আজাদ সেতুসহ আরও অনেকে।

নির্মাতা জানান, নাটক বা সিনেমায় চা-বাগানকে সাধারণত নান্দনিক পটভূমি হিসেবে দেখানো হয়। ‘চা গরম’-এ সেই প্রচলন ভেঙে শ্রমিকদের যাপিত জীবনের ভেতরের গল্প ও কঠিন বাস্তবতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। চিত্রনাট্যকার সাইফুল্লাহ রিয়াদ-এর গল্পকে পর্দায় ফুটিয়ে তুলতে শঙ্খ দাশগুপ্ত কিছুদিন চা-বাগানে অবস্থান করে শ্রমিকদের জীবন কাছ থেকে পর্যবেক্ষণ করেন।

চলচ্চিত্রে যুক্ত হওয়া প্রসঙ্গে সাফা কবির বলেন, শঙ্খ দাশগুপ্ত সব সময় ভিন্নধর্মী গল্প বলেন। এই চিত্রনাট্য শক্তিশালী এবং সমাজের এমন একটি দিক তুলে ধরে, যা কাছে থাকলেও সচরাচর চোখে পড়ে না। পার্থ শেখ জানান, ব্যতিক্রমী গল্প ও চরিত্রে কাজ করার সুযোগ পাওয়া তার জন্য বড় অনুপ্রেরণা। অভিনেত্রী সারাহ জাবিন অদিতি মনে করেন, চা-বাগানের জীবনের রূঢ় বাস্তবতা ফিল্মে সাবলীলভাবে উঠে এসেছে।

নির্মাতা ও অভিনয়শিল্পীদের প্রত্যাশা, শ্রমিকদের অধিকার ও জীবনমান নিয়ে নির্মিত এই কাজ দর্শকের মধ্যে বিশেষ সাড়া ফেলবে।

Related posts

বন্যহাতির কবলে বুবলী

brs@admin

বুকের ওপর মোদির ছবি, অদ্ভুত সাজে রেড কার্পেটে হাজির অভিনেত্রী

brs@admin

মাইলস্টোন ট্র্যাজেডি: প্যানিক অ্যাটাক-এ হাসপাতালে পরীমণি

News Desk

আফজাল হোসেন–আফসানা মিমিকে নিয়ে ‘রঙিন সুরমা’, আজ রাতেই চরকিতে

News Desk

দাদার বাসায় আসছি কবর জিয়ারত করতে : সিআইডিকে আফ্রিদি

News Desk

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’—শাবনূরের রহস্যময় বার্তা

News Desk
Translate »