BRS TIMES
ইফতারে ভাজাপোড়া এড়িয়ে চলেন পরীমনি
বিনোদন

ইফতারে ভাজাপোড়া এড়িয়ে চলেন পরীমনি

ইফতারে ভাজাপোড়া এড়িয়ে চলেন পরীমনি ! রমজানের আবহে ব্যক্তিগত শূন্যতার অনুভূতি আরও স্পষ্ট হয়ে উঠেছে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণির জীবনে। দীর্ঘদিন ছায়ার মতো পাশে থাকা প্রিয় নানুর অনুপস্থিতি এবারের সেহরি ও ইফতারের সময়গুলোকে তার কাছে আবেগময় করে তুলেছে। একই সাথে তিনি জানান ইফতারে তার পছন্দের খাবারের তালিকা।
ইফতারে ভাজাপোড়া এড়িয়ে চলেন পরীমনি
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ব্যক্তিজীবন, আসন্ন ঈদ এবং ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে নানুকে ঘিরে স্মৃতির কথা জানান এই অভিনেত্রী। তিনি বলেন, পরিবারের বয়োজ্যেষ্ঠদের অনুপস্থিতিতে নানুকে বিশেষভাবে মনে পড়ছে এবং রোজার দিনে তার সঙ্গে জড়িত স্মৃতিগুলোই সবচেয়ে বেশি ভেসে উঠছে। নানুর জন্য সেহরি প্রস্তুত করা ও ইফতারের আয়োজন করা ছিল তার নিয়মিত অভ্যাস, যা এখন আর নেই বলে রোজার আমেজ কিছুটা ফিকে মনে হচ্ছে।
ইফতারে ভাজাপোড়া এড়িয়ে চলেন পরীমনি

ইফতারের পছন্দের খাবার প্রসঙ্গে পরীমণি জানান, তিনি সাধারণত ভাজাপোড়া এড়িয়ে চলেন। দুধ, কলা ও ভাত তার পছন্দের খাবার এবং ইফতারে শরবত ও খেজুর দিয়েই বেশিরভাগ সময় সেরে নেন।

ঈদ উপলক্ষে আলাদা কেনাকাটার পরিকল্পনা না থাকলেও দেশের চলচ্চিত্র শিল্পের অগ্রগতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। তার প্রত্যাশা, ইন্ডাস্ট্রির প্রতিটি সিনেমা ভালো ব্যবসা করুক এবং সামগ্রিকভাবে চলচ্চিত্র অঙ্গন আরও শক্তিশালী হয়ে উঠুক।

ইফতারে ভাজাপোড়া এড়িয়ে চলেন পরীমনি

নতুন কাজের বিষয়ে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করতে চাননি এই অভিনেত্রী। বর্তমানে যে প্রকল্প নিয়ে ব্যস্ত রয়েছেন সেটিতেই মনোযোগ দিতে চান এবং উপযুক্ত সময়ে পরবর্তী পরিকল্পনা জানাবেন বলে উল্লেখ করেন তিনি।

Related posts

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে-সরকার” মির্জা ফখরুল

brs@admin

রাষ্ট্রযন্ত্র থেকে বেডরুম পর্যন্ত তাহলে ফেসবুকই নিয়ন্ত্রণ করে? প্রশ্ন মম’র

brs@admin

‘সন্দেহ করতে গেলে সন্দেহ হয় অনেককেই’, হত্যার হুমকি প্রসঙ্গে মিষ্টি জান্নাত

brs@admin

বিনা অনুমতিতে ছবি-ভিডিও ব্যবহার, প্রভার হুঁশিয়ারী

News Desk

বিতর্কিত সংলাপের জেরে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমকে লিগ্যাল নোটিশ

brs@admin

দাদার বাসায় আসছি কবর জিয়ারত করতে : সিআইডিকে আফ্রিদি

News Desk
Translate »