28.3 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
বিকৃত ছবির দুঃস্বপ্ন, কিশোর বয়সের আতঙ্ক জানালেন জাহ্নবী কপূর
বিনোদন

বিকৃত ছবির দুঃস্বপ্ন, কিশোর বয়সের আতঙ্ক জানালেন জাহ্নবী কপূর

বিকৃত ছবির দুঃস্বপ্ন, কিশোর বয়সের আতঙ্ক জানালেন জাহ্নবী কপূর । মাত্র ১৫ বছর বয়সে এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন, যা আজও তাঁকে নাড়া দেয়। স্কুলে পড়ার সময় একটি পর্নোগ্রাফি ওয়েবসাইটে নিজের বিকৃত ছবি দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি। জাহ্নবীর ভাষ্য, তখন ‘ডিপফেক’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ছবি তৈরির বিষয়টি এত পরিচিত ছিল না। তিনি জানতেন না কীভাবে ছবিটি তৈরি হয়েছিল।
 তবে কম্পিউটার ক্লাস চলাকালীন সহপাঠীদের মাধ্যমে প্রথম বিষয়টি তাঁর নজরে আসে। ঘটনাটি তাঁর জন্য ছিল গভীর অস্বস্তি ও ভয়ের।
অভিনেত্রীর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে নীতিবোধের অভাবের কারণে আজও বিভিন্ন ওয়েবসাইটে তাঁর বিকৃত ছবি ঘুরে বেড়ায়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এমন সব ছবি তৈরি করা হয়, যেখানে এমন পোশাকে তাঁকে দেখানো হয় যা তিনি কখনও পরেননি।
এই পরিস্থিতির প্রভাব তাঁর পেশাগত জীবনেও পড়েছে বলে জানান তিনি। কাজের সুযোগ পাওয়ার ক্ষেত্রেও নানা জটিলতা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে বিরক্তি থাকলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ জানাননি জাহ্নবী। তাঁর কথায়, এই ধরনের ঘটনার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার মতো মানসিক প্রস্তুতি এখনও তাঁর হয়নি।

Related posts

সালমান শাহকে হারানোর আজ ২৯ বছর

News Desk

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় হতবিহ্বল শোবিজ অঙ্গন, শোকস্তব্ধ তারকারা

News Desk

রাস্তার বিলবোর্ডে অভিনেত্রীর আবেদনময়ী ছবি, এক সপ্তাহে ৪০টি দুর্ঘটনা!

brs@admin

অবশেষে বিয়ের পিড়িতে বসছেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা

News Desk

‘অশিক্ষিত-চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে’: সাদিয়া আয়মান

News Desk

মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন!

News Desk
Translate »