32.4 C
Bangladesh
Tuesday, September 29, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

হবিগঞ্জসহ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৯ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উপসচিব আমিনুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

জেলাগুলো হলো- রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী : মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি,এম সরফরাজকে হবিগঞ্জ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাতকে খুলনা, অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে মাদারীপুর, সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক (উপসচিব) আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহেমদ জিয়াউর রহমানকে চাঁদপুর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়াকে নরসিংদী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়কে মেহেরপুর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (সচিব) উপসচিব মুহ. রাশেদুল হক প্রধানকে লালমনিরহাট এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মো. সানিউল ফেরদৌসকে বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের রিট খারিজ

News Desk

জননিরাপত্তা নিশ্চিতে ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

brs@admin

শাহরুখ–কন্যা সুহানার অজানা তথ্য, জানতেন কি?

brs@admin

পশ্চিমবঙ্গে ‘নিষ্ঠুর ও দুর্নীতিগ্রস্ত’ সরকার: মোদি

brs@admin

জুলাই সনদে স্বাক্ষর করা না করা দলের নিজস্ব সিদ্ধান্ত: ডা. জাহিদ

News Desk

খাগড়াছড়িতে বিজিবি-ইউপিডিএফ গোলাগুলি, অস্ত্র উদ্ধার

News Desk
Translate »