32.4 C
Bangladesh
Tuesday, September 29, 2026
BRS TIMES
রোনান সুলিভানকে নিয়ে আশাবাদী দেশের ফুটবলাঙ্গন
খেলাধূলা

রোনান সুলিভানকে নিয়ে আশাবাদী দেশের ফুটবলাঙ্গন

রোনান সুলিভানকে নিয়ে আশাবাদী দেশের ফুটবলাঙ্গন । সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। যেখানে একাই ২ গোল করেছিলেন আমেরিকান প্রবাসী রোনান সুলিভান। মালদ্বীপের মালে স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে রোনান সুলিভানের বাঁকানো ফ্রি কিক থেকে গোলের দৃশ্য প্রশংসার সাগরে ভেসেছে। ফুটবলপ্রেমী সমর্থক থেকে শুরু করে সাবেক ফুটবলার, সংগঠক, সাংবাদিক সবাই এই অসাধারণ গোলে মুগ্ধতা প্রকাশ করছেন। এর আগে সিনিয়র কিংবা জুনিয়র আন্তর্জাতিক ফুটবলে কোনো পর্যায়ের বাংলাদেশি ফুটবলারের কাছ থেকে এমন গোল দেখা যায়নি।

এরপরে ভারতের বিপক্ষেও দুর্দান্ত খেলেছেন তিনি। তার নেওয়া কর্নার থেকেই গোল করেছেন মোহাম্মদ আব্দুল রিয়াদ। তাতে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ করে বাংলাদেশ।

ভারতের সঙ্গে ড্র করায় ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানারআপ হয়ে সেমিতে যাচ্ছে। অন্যদিকে ভারতের পয়েন্টও চার। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

বাংলাদেশ রানারআপ হওয়ায় সেমিতে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন নেপালের মুখোমুখি হবে তারা। আর ভারত খেলবে ভুটানের বিপক্ষে।

ম্যাচের শুরুতে কিছুটা এলোমেলো ছিল বাংলাদেশ। সেই সুযোগে বেশ কিছু আক্রমণ করেছিল ভারত। তাতে গোলও পেয়ে যায় তারা। ১৭তম মিনিটে কর্নার থেকে গোল করেন বিশাল যাদব। এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভারত।

রোনান মুগ্ধতা ছড়ালেও খেলার আরেকটি চিত্র ফুটে উঠেছে। ভালো পজিশনে থাকার পরও তাকে বল দেননি সতীর্থরা। এতে কখনো তিনি হতাশ হয়েছেন আবার কখনো মেজাজ হারাতে দেখা গেছে।

হামজা-সামিতের মতো ফুটবলার আসার পর এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ পাঁচ ম্যাচের মধ্যে একটিতে জিতেছে। কয়েকটি ম্যাচে জয়ের সুযোগ আসলেও দক্ষ স্ট্রাইকারের অভাবে জয় পাওয়া হয়নি। আমেরিকান প্রবাসী রোনান সুলিভানের প্রথম দুটি ম্যাচের খেলা দেখে ফুটবলাঙ্গন এই মুহুর্তে অনেকটাই আশাবাদী।

Related posts

ঢাকায় ফিফা বিশ্বকাপের ট্রফি

News Desk

আর্জেন্টিনাসহ ৬ দেশকে ফিফার জরিমানা

News Desk

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

brs@admin

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

brs@admin

নারী আম্পায়ার জেসিকে মার্কিন দূতাবাসের অভিনন্দন

News Desk

সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন দাস

News Desk
Translate »