BRS TIMES
খেলাধূলা

মুস্তাফিজের অনুপস্থিতিতে আজ থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের ১৯তম আসর

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই–র সিদ্ধান্তে মুস্তাফিজুর রহমান আইপিএলে না খেলায় বাংলাদেশে আজ থেকে টি২০ উৎসবের পরিবেশ তৈরি হয়নি। ঢাকার চ্যানেলগুলোতেও ম্যাচ সম্প্রচার হচ্ছে না। মুস্তাফিজের কারণে কলকাতা নাইট রাইডার্সের সমর্থক হয়ে যেতেন দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী।

বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত শুধু মুস্তাফিজকে আইপিএল থেকে বঞ্চিত করেনি, একই সঙ্গে প্রভাব ফেলেছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের ওপরও। বিদেশি চ্যানেলে ম্যাচ দেখা যাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবুও আবেদন থাকবে, কারণ এই লিগে অংশ নিচ্ছেন বিশ্বের সেরা তারকা ক্রিকেটাররা।

আইপিএলের ১৯তম আসরের উদ্বোধনী দিনে মাঠে গড়াচ্ছে লিগের খেলাগুলো। বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হবে রাত ৮টায় চিন্নাস্বামী স্টেডিয়ামে।

আইপিএলের ঐতিহ্য অনুযায়ী উদ্বোধনী দিনে সাধারণত জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে বলিউড তারকারা মঞ্চ মাতাতেন। তবে এবারের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কারণ, গত বছরের ৪ জুন বেঙ্গালুরুর প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জন নিহত হয়েছিলেন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এ বছর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ফাইনালের দিনে জমকালো সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল।

Related posts

না থেকেও এশিয়া কাপে আছেন সাকিব!

News Desk

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মাঠে গেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

News Desk

মোনাকোর সামনে মুখ থুবড়ে পড়লো পিএসজি

News Desk

রেফারি জালিম, রেফারি অত্যাচারি : মোস্তফা জিকো

News Desk

অবসরের পর কোথায় থাকবেন মেসি, জানালেন বেকহ্যাম

News Desk

বিসিবি অ্যান্টি-করাপশন ইউনিটে অ্যালেক্স মার্শাল

News Desk
Translate »