BRS TIMES
আমার মনে হয় কৃতিত্বটা তামিমের - মাহমুদউল্লাহ
খেলাধূলা

আমার মনে হয় কৃতিত্বটা তামিমের – মাহমুদউল্লাহ

আমার মনে হয় কৃতিত্বটা তামিমের – মাহমুদউল্লাহ । জাতীয় দলে একসঙ্গে খেলেছেন দুজন। দেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের দুই নাম তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহ এখনও খেলছেন, তামিম হয়ে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। তামিমের নেতৃত্বাধীন বোর্ডের উদ্যোগে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।

ডিপিএল নিয়ে কয়েকদিন আগেও শঙ্কা ছিল। তামিমের বোর্ড শঙ্কা দূর করেছে। ক্লাবগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছে ডিপিএল আয়োজনের। মে’র প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবারের ডিপিএল। টুর্নামেন্টকে সামনে রেখে আজ শনিবার (১৮ এপ্রিল) ও আগামীকাল চলবে দলবদল।

প্রথম দিনের দলবদলে মিরপুরে হাজির হয়েছেন মাহমুদউল্লাহ। খেলবেন প্রাইম ব্যাংকের হয়ে। দলবদলের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে ডিপিএল ফেরার কৃতিত্ব দিলেন সাবেক সতীর্থ তামিমকে। মাহমুউল্লাহ বলেন, ‘আমার মনে হয় কৃতিত্বটা তামিমের। সে আসল, এই উদ্যোগটা নিল।’

ডিপিএল মাঠে ফেরাটা ক্রিকেটারদের জন্য স্বস্তির বলে উল্লেখ করেন মাহমুদউল্লাহ— ‘এটি সব ক্রিকেটারদের জন্য স্বস্তিদায়ক, যে প্রিমিয়ার লিগ মাঠে গড়াচ্ছে। আনন্দের বিষয়।’

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ডিপিএল। ক্রিকেটাররা মুখিয়ে থাকেন অংশ নিতেন। আয়ের যেমন উৎম, তেমনি নিজেদের প্রমাণের মঞ্চ। সেই মঞ্চ স্থবির হয়ে ছিল আমিনুল ইসলাম বুলবুলের সময়ে। বুলবুলের বোর্ডের অধীনে খেলতে অস্বীকৃতি জানায় ক্লাবগুলো। তারপর অনেক জল গড়িয়ে বিসিবিতে পরিবর্তন এসেছে। তামিমের অ্যাডহক কমিটির সঙ্গে ক্লাবগুলোর বৈঠকের পর ডিপিএল দেখছে আলোর মুখ।

Related posts

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

brs@admin

বিপিএলের দায়িত্ব পেল যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান

News Desk

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

News Desk

৪৮ দলের বিশ্বকাপে এবার ‘রাউন্ড অব ৩২’, কবে কখন ম্যাচ

News Desk

সন্ধ্যায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে হামজারা

News Desk

অভিষেকে স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দের চমক

brs@admin
Translate »