26.2 C
Bangladesh
Thursday, October 8, 2026
BRS TIMES
রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের, র‌্যাংকিংয়ে বড় অগ্রগতি
খেলাধূলা

রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের, র‌্যাংকিংয়ে বড় অগ্রগতি

রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের, র‌্যাংকিংয়ে বড় অগ্রগতি । রাজনৈতিক জটিলতার কারণে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারেনি বাংলাদেশ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা হলো দারুণভাবে। ঘরের মাঠে দর্শকদের সামনে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টাইগাররা। একই সঙ্গে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার লড়াইয়েও এক ধাপ এগিয়েছে দলটি।

সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে বাজেভাবে হারে বাংলাদেশ। ফলে শেষ ম্যাচটি হয়ে ওঠে সিরিজ নির্ধারণী। সেই লড়াইয়ে রোমাঞ্চ ছড়িয়ে ১১ রানের জয় তুলে নেয় স্বাগতিকরা। এর মধ্য দিয়ে সিরিজ জয়ের পাশাপাশি আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়েও উন্নতি নিশ্চিত করেছে বাংলাদেশ।

আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত র‌্যাংকিংয়ের ভিত্তিতেই নির্ধারিত হবে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়া দলগুলোর তালিকা। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের পাশাপাশি র‌্যাংকিংয়ের শীর্ষ আট দল সরাসরি জায়গা পাবে বিশ্বকাপে। আরেক স্বাগতিক নামিবিয়াও সরাসরি খেলবে। তবে দক্ষিণ আফ্রিকা যদি শীর্ষ আটে থাকে, তাহলে নবম দলটিও সরাসরি সুযোগ পাবে। সেই হিসাবেই অন্তত সেরা নয় দলের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর সেই লক্ষ্যেই এগিয়েছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে এখন আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের নবম স্থানে উঠেছে বাংলাদেশ। আগের সিরিজে ক্যারিবিয়ানদের হারিয়েও দশ নম্বরে ছিল দলটি, তখন দুই দলের রেটিং পয়েন্টের ব্যবধান ছিল মাত্র এক।

পাকিস্তান সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৭৬। সিরিজটি ২–১ ব্যবধানে জেতার পর তা বেড়ে হয়েছে ৭৯। অন্যদিকে ৭৭ পয়েন্ট নিয়ে দশ নম্বরে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজ হারলেও পাকিস্তানের অবস্থানে বড় পরিবর্তন হয়নি। তারা এখনও র‌্যাংকিংয়ের চতুর্থ স্থানেই আছে। তবে তাদের রেটিং পয়েন্ট কমে ১০৫ থেকে দাঁড়িয়েছে ১০২-এ।

Related posts

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে-সরকার” মির্জা ফখরুল

brs@admin

বোর্ড বদলালেও পরিকল্পনা একই, বললেন ফিল সিমন্স

Durjoy Das

অলিম্পিকের স্বপ্ন স্বর্ণ জয়ী জাকিয়ার

brs@admin

নেইমার ভক্তদের জন্য আবারও দুঃসংবাদ

News Desk

উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন

brs@admin

আজ টিভিতে কোন খেলা আছে?দেখে নিন ১০ সেপ্টেম্বর ২০২৬ এর সূচি

brs@admin
Translate »