31.9 C
Bangladesh
Friday, October 2, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

লালমোহনে গাঁজাসহ মাদক কারবারি আটক

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে গাঁজাসহ মো. আজাদ (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে লালমোহন থানার এসআই সম্বীত রায় ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার চরভূতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব তারাগঞ্জ থেকে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ১ কেজির গাঁজা পাওয়া যায়।

আটক মো. আজাদ ধলীগৌরনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড চরকালাচাঁদ গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, রবিবার রাতে ১ কেজি গাঁজাসহ মো. আজাদকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রত্রিয়াধীন।
বিআরএসটি/এসএস

Related posts

ভারতে দুই শতাধিক যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

brs@admin

ঝিনাইদহে মাদক ও অস্ত্রসহ নারী গ্রেফতার

News Desk

৯৭৭ প্রতিষ্ঠানের অধিকাংশের নাম পরিবর্তন করেছে সরকার : প্রেস উইং

brs@admin

পশ্চিমা পোশাকে নজর কাড়লেন ফারিণ

News Desk

নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলা, শিবিরের প্রতিবাদ

News Desk

মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

News Desk
Translate »