27.2 C
Bangladesh
Tuesday, September 29, 2026
BRS TIMES
প্রকাশিত হলো প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, এর টিজার
বিনোদন

প্রকাশিত হলো প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, এর টিজার

প্রকাশিত হলো প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, এর টিজার । অফিসিয়াল টিজার প্রকাশের মাধ্যমে মুক্তির আনুষ্ঠানিকতার ধোঁয়া উঠল ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। আজ বেলা একটার দিকে এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে টিজারটি প্রকাশ করা হয়েছে। নির্মাতারা এটিকে প্রি-ব্লাস্ট আখ্যা দিয়েছেন।

টিজারে দেখা গেছে শাকিব খানের একাধিক লুক। লম্বা চুল ও সানগ্লাসে গ্যাংস্টার প্রিন্স চরিত্রে শাকিবের অ্যাকশন দৃশ্যগুলিতে প্রতিপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিতে ধরাশায়ী হতে দেখা যায়। এছাড়া তুলনামূলক ছোট চুল ও ভিন্ন লুকও টিজারে চোখে পড়ে। এটি কি প্রিন্সের আগের গল্প নাকি দ্বৈত চরিত্র, তা এখনও স্পষ্ট নয়।

টিজারে ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য এবং শাকিবের দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুও দেখা গেছে। টিজারের শেষ অংশে শাকিবের কণ্ঠে শোনা যায় সংলাপ:

“আমার সাথে যে ধান্ধা করবে, তার জন্য মিষ্টি আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য বুলেটের বৃষ্টি।”

প্রাথমিকভাবে জানা যায়, সিনেমার গল্প নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টারের জীবনের ওপর ভিত্তি করে হতে পারে। তবে পরিচালক আবু হায়াত মাহমুদ নিশ্চিত করেছেন, “‘প্রিন্স’ কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নয়। এটি পুরোপুরি একটি বড় বাজেটের বাণিজ্যিক সিনেমা।”

ছবিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ একঝাঁক শিল্পী। শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ছাড়াও ভারতে।

ঈদে দর্শকরা বড় পর্দায় শাকিব খানের অ্যাকশন ও নান্দনিক দৃশ্যের সঙ্গে ‘প্রিন্স’-এর অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারবেন।

Related posts

বেসরকারি হাসপাতাল নিয়ে পরীমণির ক্ষোভ

News Desk

ছেলের মৃত্যুর বিতর্কে শাবনূরকে নিয়ে ৩০ বছর পর মুখ খুললেন সালমান শাহর মা

News Desk

চলচ্চিত্র অনুদান কমিটি থেকে মম’র পদত্যাগ

brs@admin

দাদার বাসায় আসছি কবর জিয়ারত করতে : সিআইডিকে আফ্রিদি

News Desk

ফরিদা পারভীনের মৃত্যুতে তারেক রহমান ও মির্জা ফখরুলের শোক

News Desk

ফেসবুকে ছড়িয়ে পড়া তিশার ভিডিও নিয়ে যা জানা গেল

brs@admin
Translate »