26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অবশেষে বিয়ের পিড়িতে বসছেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা
বিনোদন

অবশেষে বিয়ের পিড়িতে বসছেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা

অবশেষে বিয়ের পিড়িতে বসছেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। দক্ষিণী চলচ্চিত্রজগতের বহুল আলোচিত জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে বিয়ের আলোচনা নতুন নয়। তবে সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর সেই পুরোনো জল্পনাই আবারও নতুন করে প্রাণ পেয়েছে।

সম্প্রতি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে বিজয়ের বাড়ির বর্ণিল সাজসজ্জা, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। একই সময়ে ইন্টারনেটে ঘুরতে থাকা একটি বিয়ের আমন্ত্রণপত্রও ভক্তদের মধ্যে কৌতূহল বাড়িয়ে দেয় এবং শুরু হয় সম্ভাব্য বিয়ের দিন গণনা।

অবশেষে বিয়ের পিড়িতে বসছেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা
বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা
এর মাঝেই হায়দরাবাদ বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় এই তারকা জুটিকে। বিভিন্ন সূত্রে জানা গেছে, রাজস্থানের উদয়পুরে বিয়ের ভেন্যু নির্বাচন করতেই তারা শহরের বাইরে গিয়েছিলেন। সফর শেষে ফিরে বিজয় তার দীর্ঘদিনের বড় চুল কেটে আগের পরিচিত লুকে ফিরেছেন, যা অনেকের চোখে বিশেষ কোনো আয়োজনের প্রস্তুতির ইঙ্গিত।

আলোচনায় রয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজকীয় আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। এরপর ৪ মার্চ হায়দরাবাদে আয়োজন করা হতে পারে তারকাবহুল সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখদের পাশাপাশি বলিউডের খান, কাপুর ও বচ্চন পরিবারের সদস্যদের উপস্থিতির কথাও শোনা যাচ্ছে।

অবশেষে বিয়ের পিড়িতে বসছেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা
বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা
প্রায় আট বছর ধরে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও বিষয়টি নিয়ে কখনো প্রকাশ্যে স্বীকারোক্তি দেননি বিজয় বা রাশমিকা। তবে গত অক্টোবরে রাশমিকার আঙুলে দামী আংটি দেখা যাওয়ার পর বাগদানের জল্পনা আরও জোরালো হয়। সে সময় বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে রহস্যময় হাসি দিয়ে তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ছিল, “সবাই তো দেখছি সব জানেন!”

গুঞ্জন কতটা সত্যি, সেটি নিশ্চিত হতে হয়তো এখনও অপেক্ষা বাকি। তবে ঘটনাগুলোর ধারাবাহিকতা বলছে, ভক্তদের কল্পনায় যে বিয়ের ছবি আঁকা হচ্ছে, তা বাস্তবের কাছাকাছি পৌঁছাতে আর খুব বেশি সময় নাও লাগতে পারে।

Related posts

অদ্ভুত পোস্টে আলোড়ন, গুলির ঘটনার পর মুখ খুললেন রোহিত শেঠি

Durjoy Das

অশ্লীলতার অভিযোগে ৬ মডেল-অভিনেত্রী ও ৩ নির্মাতাকে লিগ্যাল নোটিশ

brs@admin

জয়ার ‘ডিয়ার মা’, মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে

News Desk

‘তোমার কপালে হেনস্তা হওয়া আরও লেখা আছে’, ইউনূসকে মেঘনা আলম

News Desk

মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন!

News Desk

‘ভাবতাম মন্ত্রীরা পদত্যাগ করে না, এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই’

News Desk
Translate »