31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

লালমোহনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ভোলার লালমোহনে ১০০ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (৪২) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মিজানুর রহমান ও অসিম চন্দ্র কর্মকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব চতলা এলাকায় আলী মুন্সি বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আনোয়ার ওই এলাকার ফজলুল হকের ছেলে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আনোয়ার হোসেন কে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে এবং মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল আনোয়ার। সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে আনোয়ারদের মদদদাতাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বিআরএসটি/এসএস

Related posts

মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে সংকটের সমাধান চায় : ফখরুল

News Desk

এস আলমসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ

brs@admin

ডাকসু ভোটে এস এম ফরহাদের অংশ নিতে বাধা নেই: আপিল বিভাগ

News Desk

হাসিনার বিচার ছাড়া নির্বাচন উৎসবমুখর হবে না : শাহজাহান

News Desk

৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে রমজান মাসে

brs@admin

আজ ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন

brs@admin
Translate »