26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

সাতক্ষীরায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ

সাতক্ষীরা প্রতিনিধি : গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারসহ ভোটের উপকরণ কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে৷ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনী সকল উপকরণ বিতরণ করছেন।

রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ​সকাল থেকেই সাতক্ষীরা সদর সহ ৭ টি উপজেলা চত্বরগুলোতে ব্যস্ততা তুঙ্গে। সারি সারি সাজিয়ে রাখা হয়েছে স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি, সিল প্যাডসহ ভোটগ্রহণের সব প্রয়োজনীয় উপকরণ।

​সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রের জন্য বরাদ্দকৃত এসব সরঞ্জাম বুঝে নিচ্ছেন প্রিজাইডিং অফিসাররা। দুর্গম উপকূলীয় এলাকা বিশেষ করে শ্যামনগর ও আশাশুনির নদীবেষ্টিত কেন্দ্রগুলোর জন্য বিশেষ নৌ-যানের ব্যবস্থা করা হয়েছে।

​নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছানো থেকে শুরু করে ভোট শেষ হওয়া পর্যন্ত মোতায়েন থাকবে বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। এছাড়া মাঠে কাজ করছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা।

এদিকে জেলার ৬০৯ টি ভোট কেন্দ্রের মধ্যে ১৭৯ টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত কর হয়েছে। এসব কেন্দ্রে ১৮ লাখের বেশি ভোটার তাদের ভোট প্রদান করবেন। সাতক্ষীরা জেলায় ২০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে উৎসব মুখর পরিবেশে ভোট সম্পন্ন করার কথা জানিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অর্নব দত্ত।

​সাতক্ষীরার এই নির্বাচনী কর্মযজ্ঞে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মালামাল পৌঁছানোর পর কেন্দ্রগুলোতে শুরু হবে শেষ মুহূর্তের সাজসজ্জা। আগামী কাল সকাল থেকে শুরু হবে কাঙ্ক্ষিত সেই ভোটযুদ্ধ।
বিআরএসটি/এসএস

Related posts

পণ্য চুরি: অস্ট্রেলিয়ায় ভারতীয় শিক্ষার্থীদের চোর সিন্ডিকেট

News Desk

ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা

brs@admin

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার

News Desk

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

brs@admin

রূপসা নদীতে পড়ে স্কুল ছাত্র নিখোঁজ

News Desk

পদ্মা সেতুর সঙ্গে যুক্ত হতে পারে ভোলা, খুলতে পারে নতুন সম্ভাবনার দুয়ার

News Desk
Translate »