26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

সংসদ নির্বাচন : আজ থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর থেকে সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ।

তিনি বলেন, ‘আমরা আশা করি, সবাই প্রচার-প্রচারণা শেষ হওয়ার পর নির্বাচনের বাকি দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট হবেন।’

ইসি সচিব আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমেও কোনো ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো যাবে না।

গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচার-প্রচারণা ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে আজ শেষ হলো।

ইসির রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫-এর ১৮ ধারায় বলা হয়েছে, ‘কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, দলীয় মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কেউ ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। একইসঙ্গে ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার-প্রচারণা শেষ করতে হবে।’

বিধিমালার ১৯ ধারায় প্রচারণা সামগ্রী অপসারণের বিষয়ে বলা হয়েছে, ‘ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী এলাকায় ব্যবহৃত নিজ নিজ প্রচারণা সামগ্রী প্রার্থীকে নিজ দায়িত্বে অপসারণ করতে হবে।’

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারাদেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিআরএসটি/ এমএ

Related posts

আলী রিয়াজের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক

brs@admin

‘আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই’ : রিপন

brs@admin

দাবি মেনে নিয়েছে সরকার, জবি শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার

brs@admin

বাড্ডায় ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

News Desk

পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

News Desk

মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

brs@admin
Translate »