BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

তারেক রহমানের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।

আজ রোববার বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা কুশল বিনিময় করেন এবং নিজ নিজ দেশের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ব্যাপারে আলোচনা করেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ও দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
বিআরএসটি/এসএস

Related posts

বসন্তের আগমনে সেজেছে সুনামগঞ্জের শিমুলবাগান

News Desk

বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, শিশু নিহত

News Desk

সকল অপরাধের প্রাণভোমরা শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

News Desk

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি

News Desk

অতিরিক্ত পুলিশ সুপার আহসানের বরখাস্তের আদেশ প্রত্যাহার

brs@admin

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত 

News Desk
Translate »