28.3 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

তারেক রহমানের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। রোববার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন।

এ সময় তারা কুশল বিনিময় করেন এবং নিজ নিজ দেশের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ব্যাপারে আলোচনা করেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

রেতো রেংগলি’র সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ও দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
বিআরএসটি/এসএস

Related posts

বৃটিশ সাপ্তাহিক ‘দ্যা উইক’ ম্যাগাজিনের কাভার স্টোরিতে তারেক রহমান

brs@admin

যে ১১ ব্যাংকে পাওয়া যাবে নতুন নকশার টাকা

brs@admin

বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়লো নির্মাণাধীন সেতু

brs@admin

এবার জানুয়ারিতেই পাঠ্যপুস্তক হাতে পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা

News Desk

সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানায়নি জামায়াত

News Desk

জুলাই যোদ্ধা পরিষদে সারজিসসহ এনসিপির ৫ নেতা

News Desk
Translate »