26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে নিহত ১

Dieশরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। পুলিশের ধারণা, ককটেল বানানো অথবা ঘরে থাকা সংরক্ষিত ককটেল বিস্ফোরিত হয়ে এমন ঘটনা ঘটতে পারে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারি কান্দি এলাকার এ ঘটনা ঘটে। নিহত সোহান বেপারী পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মুলাই বেপারী কান্দির সাগর বেপারীর বাড়িতে বৃহস্পতিবার ভোরে বিকট শব্দ হয়। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গেলে সাগর বেপারীর বাড়ির পাশের একটি রসুন ক্ষেতে সোহান বেপারী নামে এক যুবকের মরদেহ দেখতে পায়। বিস্ফোরণের আঘাতে সাগর বেপারীর টিনের ঘর তছনছ হয়ে যায়। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তিনজন আহত হয়েছে, তাদের চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে বলে জানায় পুলিশ।
বিআরএসটি/এসএস

Related posts

মা হলেন কিয়ারা, পুত্র নাকি কন্যা এলো সিদ্ধার্থের ঘরে?

News Desk

সালাহর নৈপুণ্যে বিশ্বকাপে ঐতিহাসিক জয় পেল মিসর

brs@admin

আজকের স্বর্ণের দাম: ৩১ আগস্ট ২০২৬

News Desk

আজ জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

News Desk

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখায় আপত্তি নেই ট্রাম্পের

News Desk

সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

brs@admin
Translate »