28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

লালমনিরহাটে এসকাফসহ গ্রেফতার ১

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় র‌্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক এসকাফ উদ্ধার করা হয়েছে। অভিযানে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল বুধবার বিকেলে রংপুর সদর কোম্পানির র‌্যাব-১৩ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর কদমতলা গ্রামে অভিযান চালায়। এ সময় একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মেঝের নিচে পুঁতে রাখা ড্রামের ভেতর এবং অভিযুক্ত ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেল থেকে মোট ৩৪৪ বোতল এসকাফ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের নাম মো. আকিমুল ইসলাম আপেল (৩২), তিনি চন্দ্রপুর বাজার এলাকার বাসিন্দা ।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে র‌্যাবের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অনুযায়ী মামলা দায়ের করে জব্দ করা আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

বিচার-সংস্কার এড়িয়ে নির্বাচনে কাঙ্ক্ষিত গণতন্ত্র আসবে না: আখতার

News Desk

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ, পত্রিকা অফিসে আগুন

brs@admin

ব্রাজিল-ভারত ম্যাচে একাদশে আসছে বড় পরিবর্তন, থাকছেন ভিনিসিয়ুস

News Desk

ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে তিনজনের ফাঁসি কার্যকর : বিচার বিভাগ

brs@admin

টাকার বিনিময়ে বদলি জেল খাটতে এসে ফিঙ্গারপ্রিন্টে ধরা

News Desk

মেট্রোরেলের নিচে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ২

brs@admin
Translate »