26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

সুরভী দ্রুত প্রতিকার পাবে: আইন উপদেষ্টা

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী বিষয়ে খোঁজ নিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সুরভী দ্রুত প্রতিকার পাবে বলেও আশ্বাস দেন তিনি। এদিকে সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা স্ট্যাটাসে বলেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ দ্রুত প্রতিকার পাবে।’

এর আগে আজ দুপুরে গাজীপুরের কালিয়াকৈর থানায় চাঁদাবাজির মামলায় তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে এ আদেশ দেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী রাশেদ খান।

তবে সুরভীর দাবি, কোনো তদন্ত প্রতিবেদন ছাড়াই রিমান্ডে নেওয়া হচ্ছে। এছাড়া এই মামলায় চারজন আসামি হলেও শুধু তাকেই গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রায়ের প্রতিক্রিয়ায় সুরভীর আইনজীবী বলেন, ‘এই মামলা ভুয়া। আমরা আগামীকালের মধ্যেই রিভিশন করব। আশা করি, ন্যায়বিচার পাব।’

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, মামলা বাণিজ্য ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের।
বিআরএসটি/এসএস

Related posts

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার কাজ আসবে না: আমির খসরু

brs@admin

ভিডিও করায় সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিল টোল উত্তোলনকারীরা

brs@admin

শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার : গণশিক্ষা উপদেষ্টা

News Desk

অভ্যুত্থানের কৃতিত্ব নিতে যে প্রতিযোগীতা চলছে তা অগ্রহণযোগ্য : মঈন খান

News Desk

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

News Desk

পঞ্চগড় ও লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশ ইন

News Desk
Translate »