28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
আন্তর্জাতিকজাতীয়প্রচ্ছদশিরোনাম

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা, জাতিসংঘ মহাসচিবের নিন্দা

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর শনিবারের ভয়াবহ ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এ হামলায় ছয়জন নিহত এবং আরও বেশ কয়েক জন আহত হয়েছেন। রিয়াদ থেকে এএফপি এ খবর জানায়।

গুতেরেস এক বিবৃতিতে বলেন, ‘আমি সুদানের কাদুগলিতে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের লজিস্টিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো ভয়াবহ ড্রোন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। আজকে দক্ষিণ কর্দোফানে শান্তিরক্ষীদের ওপর যে হামলা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর জন্য অবশ্যই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’
বিআরএসটি/এসএস

Related posts

যাত্রী নিয়ে মেঘনায় স্পিডবোট ডুবি

brs@admin

১৯ জন নিহতের পর সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নেপালে

News Desk

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক

News Desk

চাঁদপুরে মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষ, ৪ জন নিহত

News Desk

টঙ্গীতে চট-প্লাস্টিকের গুদামে আগুন

News Desk

ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলা-হেনস্তার অভিযোগ

brs@admin
Translate »