BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

নোয়াখালীতে সড়ক দুঘটনায় নিহত ৬

নোয়াখালীর কবিরহাটে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেহপুরের কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া সিনিয়র মাদরাসার সামনের এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। এরমধ্যে চার জনের মরদেহ কবিরহাট থানায় এবং দুজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য হাসপাতালে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বসুরহাট থেকে কবিরহাটগামী ট্রাকের সঙ্গে সোনাপুর থেকে বসুরহাটের দিকে যাওয়া অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনা স্থলেই অটোচালকসহ পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা একজনকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

কবিরহাট ফায়ার সার্ভিসের লিডার ফিরোজ আলম ও কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসকে দেবনাথ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বিআরএসটি/এসএস

Related posts

গোপালগঞ্জে গণগ্রেপ্তার হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিচ্ছে : মির্জা ফখরুল

News Desk

৮৪৫ দিন পার; কাসিম খানের আবেগঘন আবেদন বিশ্ব সম্প্রদায়ের কাছে

News Desk

সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে ইসির বৈঠক

News Desk

৯৭৭ প্রতিষ্ঠানের অধিকাংশের নাম পরিবর্তন করেছে সরকার : প্রেস উইং

brs@admin

ঘনিয়ে আসছে ৯ জুলাই, এরপর কী করবেন ডোনাল্ড ট্রাম্প

brs@admin
Translate »