33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
আইন-আদালতগণমাধ্যমপ্রচ্ছদ

‘পিস টিভি বাংলা’ ফের চালু করতে সরকারকে আইনি নোটিশ

পরিচালিত ‘পিস টিভি বাংলা’ আবারো চালু করার দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ উজ্জামান এই আইনি নোটিশটি পাঠান। নোটিশ পাঠানোর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আইনজীবী নিজে।

২০১৬ সালের জুলাইতে ঢাকায় হোলি আর্টিসানে হামলাকারীদের একজন ডা. জাকির নায়েকের অনুসারী ছিল এবং তার বক্তব্য দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল, এমন অভিযোগের ভিত্তিতে পিস টিভি বন্ধ করে দেওয়া হয়।

তবে জুলাই অভ্যুত্থানের পরে গত ১৯ আগস্ট নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত এক প্রশ্নোত্তর পর্বে ডা. জাকির নায়েক জানান, পিস টিভি বাংলাসহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে। স্যাটেলাইট সম্প্রচার বন্ধ হয়নি। বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি না থাকায় ক্যাবল অপারেটররা তা বন্ধ রেখেছেন।

তিনি বলেন, স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে ক্যাবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ আছে তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। আবেদনও করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে তা চালু হবে।

এরইমধ্যে ‘পিস টিভি বাংলা’ চালুর দাবিতে লিগ্যাল নোটিশ পাঠালেন আইনজীবী আশরাফ উজ্জামান।
বিআরএসটি/এসএস

Related posts

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

News Desk

এনবিআরের এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

News Desk

শিক্ষকরা অনশনে বসছেন আজ

News Desk

দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান জামায়াত আমিরের

News Desk

দেশের জনগণ পিআর পদ্ধতি গ্রহণ করবে : গোলাম পরওয়ার

News Desk

ঋণ নিতে নতুন সুযোগ

brs@admin
Translate »