BRS TIMES
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় তৈরি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান তাঁর ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলেন, ‘মর্মান্তিক এই ঘটনায় আমি গভীরভাবে বেদনার্ত ও শোকাহত। নিহতদের আত্মার মাগফেরাত ও চির শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।’

তিনি বলেন, ‘এই ধরনের হৃদয়বিদারক ঘটনা বারবার ঘটে, যা শোক ও অনেক প্রশ্নের জন্ম দেয়। কর্মক্ষেত্রে নিরাপত্তার মান নিশ্চিত করা এখন সময়ের দাবি, যাতে অবহেলার কারণে আর কোনো প্রাণহানি না ঘটে।’

তারেক রহমান সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত ও জবাবদিহির আওতায় আনার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমি কায়মনোবাক্যে সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা যেন শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ও সাহস দান করেন।’
বিআরএসটি/এসএস

Related posts

গণতন্ত্র বাধাগ্রস্ত করতে অনেক ষড়যন্ত্র হচ্ছে : ডা. জাহিদ

News Desk

মসজিদে ড্রোন হামলায় নিহত কমপক্ষে ৭৮

News Desk

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

News Desk

বিমানের উড়োজাহাজ কেনা নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্নের ঝড়

rahman himel

ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির সিদ্ধান্তে অটল অস্ট্রেলিয়া

News Desk

শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে ড. ইউনূস একটি কথাও বলেননি : হাফিজ

News Desk