26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

মসজিদে ড্রোন হামলায় নিহত কমপক্ষে ৭৮

আফ্রিকার দেশ সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৭৮ জন । গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সংঘাতপূর্ণ দারফুরের এল–ফাশের শহরে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।
শুক্রবার ফজরের নামাজের সময় ড্রোন আঘাত হানে ওই মসজিদে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনাস্থলেই প্রাণ হারায় বেশিরভাগ। এ ছাড়াও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ২০ জন। এখনও চলছে উদ্ধার অভিযান।
এ ঘটনায় অভিযোগের তীর দেশটির প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) দিকে। তবে এখনও দায় স্বীকার করেনি সংগঠনটি।
সুদানের দারফুরে দুই বছরের বেশি সময় ধরে চলছে সেনাবাহিনী ও আরএসএফের সংঘাত। অঞ্চলটিতে সেনাবাহিনীর সবশেষ শক্ত ঘাঁটি এল-ফাশের। শহরটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে তারা।
বিআরএসটি/এসএস

Related posts

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

আগস্টে রেমিট্যান্স এসেছে ১৩৮ কোটি ৯০ লাখ ডলার

News Desk

সিলেটে বিমানে ওঠার সিঁড়ির চাকা ফেটে একজন নিহত

News Desk

রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র-বিস্ফোরকসহ আটক ৩

News Desk

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

News Desk

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

brs@admin
Translate »