BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদ

দালাল ধরতে আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।বুধবার (২৩ জুলাই) সকাল থেকে এ অভিযান শুরু হয় বলে জানান র‍্যাব-২ এর সিনিয়র এএসপি আসিফ।

তিনি জানান, রাজধানীর শেরে বাংলানগর থানার আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী মোবাইল কোর্ট অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত বছরের ১৮ আগস্ট মনসুর আহম্মেদ নামের একজন দালালকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় রেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত বছরের ১ এপ্রিল আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় দালালবিরোধী অভিযান পরিচালনা করে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

তার আগে, গত বছরের ২৫ জানুয়ারি দালালদের সঙ্গে আনসার সদস্যদের যোগসাজশ পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে তিন আনসারকে প্রত্যাহার করে আগারগাঁও পাসপোর্ট অফিস।
বিআরএসটি/এসএস

Related posts

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

News Desk

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে জামায়াতে ইসলামীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া

News Desk

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যাবে বিএনপি

News Desk

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

News Desk

সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

News Desk

শিক্ষা ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপ

brs@admin