BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

ইতালির রাজধানী রোমে দুই দিনের সরকারি সফর শেষে  দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

রোম সফরকালে অধ্যাপক ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) ফ্ল্যাগশিপ ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

এছাড়া তিনি এর ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।
বিআরএসটি/এসএস

Related posts

পিরোজপুরের ৩টি আসনে ১১ প্রার্থীকে বৈধ ঘোষণা

News Desk

৩৯ সংসদীয় আসনে সীমানা পরিবর্তনের প্রস্তাব

News Desk

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫

News Desk

কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

News Desk

২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা

News Desk

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

News Desk