31.8 C
Bangladesh
Thursday, September 10, 2026
BRS TIMES
এসএসসির ফল পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিক্ষাশিরোনাম

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর সারা দেশে ২৭ হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর ফলাফলে গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী।

শিক্ষাবোর্ডগুলোর প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে ৪ লাখ ২ হাজার ৫২ জন

সব বোর্ড মিলিয়ে মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হয়। যাচাই শেষে ৫৬ হাজার ২৫৯টি খাতায় নম্বরের পরিবর্তন পাওয়া যায়। এর ভিত্তিতে চূড়ান্তভাবে ২৭ হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে।

সাধারণ শিক্ষা বোর্ডে পরিবর্তন বেশি

পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৩ লাখ ৪১ হাজার ৬২৫ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছিল। তাদের মধ্যে ২৫ হাজার ৬২০ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।

এর মধ্যে ৩ হাজার ৬৬৬ জন ফেল থেকে পাস করেছে এবং নতুন করে ২ হাজার ৭৪০ জন জিপিএ-৫ পেয়েছে।

ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি আবেদন

একক বোর্ড হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি ৯৪ হাজার ২৩৬ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করে। তাদের মধ্যে ৮ হাজার ৯৯৯ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৯০৬ জন

অন্যদিকে ফেল থেকে পাসের হিসাবে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ১ হাজার ১৮০ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। একই সঙ্গে ৭৭৭ জন নতুন করে জিপিএ-৫ অর্জন করেছে।

এছাড়া পুনর্নিরীক্ষণের পর মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২৫৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬৬৪ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে।

ফল পুনর্নিরীক্ষণের মাধ্যমে বিপুলসংখ্যক শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হওয়ায় অনেকের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ ও ফলাফলে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।

Related posts

সিলেটে বিএনপির জনসভা, আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ

News Desk

রেকর্ড রেমিট্যান্স প্রবাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে

brs@admin

বিমান ছিনতাই করেছিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির স্বামী

News Desk

আইনশৃঙ্খলা অবনতি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র: ডা. জাহিদ

News Desk

রাজধানীর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা ঘিরে আবারও সংঘর্ষ

News Desk

মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান হবে : নাহিদ ইসলাম

News Desk
Translate »