32.2 C
Bangladesh
Sunday, October 25, 2026
BRS TIMES
স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের মন্ত্রণালয়ের খবর নেই, অভিযোগ শফিকুর রহমানের
অন্যান্য সংবাদপ্রচ্ছদপ্রতিদিনের রাজনীতিরাজনীতিশিরোনাম

স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের মন্ত্রণালয়ের খবর নেই, অভিযোগ শফিকুর রহমানের

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নিজের মন্ত্রণালয় সামলাতে ব্যর্থ হয়ে অন্য মন্ত্রণালয়ের কাজে হস্তক্ষেপের অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন খুবই খারাপ। প্রতিদিন খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও দখলবাজি বাড়ছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।

গতকাল শনিবার মৌলভীবাজার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এমন একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, যিনি সব মন্ত্রণালয়ে মাতব্বরি করেন। অথচ তার নিজের মন্ত্রণালয়ের খবর নেই।”

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি রাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় ঠিক থাকলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও ঠিক থাকে। কিন্তু বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় সামলাতে ব্যর্থ হয়ে শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কাজে হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সুশাসনের লক্ষণ নয়।

পুলিশকে দলীয় কাজে ব্যবহারের অভিযোগ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের আমির বলেন, দেশে এখন আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। প্রতিদিন অপরাধ বাড়ছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।

তিনি অভিযোগ করেন, পুলিশ প্রশাসনকে দলীয় কাজে ব্যবহার করা হচ্ছে। পুলিশ জনগণের বন্ধু হবে, কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল হবে না। কিন্তু বাস্তবে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে সতর্কবার্তা

ডা. শফিকুর রহমান বলেন, অতীতে যারা লুটপাট ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের অনেকেই এখন পরিচয় বদলে বিভিন্ন দলে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেন, তাঁরা দেশপ্রেমিক হতে পারেন না। তাঁদের বিচার জনগণের আদালতে হবেই।

জামায়াতের আমির আরও বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজেরা কোনো দলের সম্পদ নন; বরং তাঁরা নিজেরা ডোবেন, দলকেও ডোবান। দল বিপদে পড়লে তাঁরা সবার আগে পালিয়ে যান। এ ধরনের সুবিধাবাদী গোষ্ঠীর ব্যাপারে সব রাজনৈতিক দলকে সতর্ক থাকতে হবে।

নিজ দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, জামায়াতে ইসলামীতেও দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের কোনো স্থান নেই। তৃণমূল পর্যায় থেকেই এ বিষয়ে স্পষ্ট বার্তা দিতে চান তাঁরা।

গঠনমূলক সমালোচনা করবে বিরোধী দল

বিরোধী দলের ভূমিকা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, তাঁরা সরকারের গঠনমূলক সমালোচনা করবেন। তবে দেশের স্বার্থে সরকার ভালো কাজ করলে সহযোগিতাও করবেন।

তিনি বলেন, বিরোধী দল এমন একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়, যেখানে জনগণের অধিকার ও স্বার্থ সুরক্ষিত থাকবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানসহ দলের অন্যান্য নেতারা।

Related posts

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

News Desk

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত

brs@admin

পরিবর্তন হচ্ছে র‌্যাবের নাম

News Desk

‘একেবারে ছোট পরিসরেই সব হয়েছে’ সন্ধ্যায় কি জানাবেন তাশরীফ খান?

News Desk

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি ‌স্বর্ণ ও টাকা লুট

brs@admin

মাঠে ফিরেই মেসির গোল, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

brs@admin
Translate »