27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বেলা ১ টার দিকে জামজামি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান পরিচালনা করেন।

মোহাম্মদ মামুনুল হাসান জানান, আজ জামজামি বাজার এলাকায় বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বীজ, কীটনাশক, ওষুধ, মুদি ও মিষ্টির দোকানে তদারকি করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুসারে মেসার্স শাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. গোলাম শওকতকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মূল্য তালিকা না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ করায় মেসার্স শ্যামল মিষ্টান্ন এন্ড দধি ভান্ডারের স্বত্বাধিকারী শ্রী বিশ্বজিৎ সাহাকে ৩৮ ও ৪৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জামজামি ক্যাম্প পুলিশের একটি টিম।
বিআরএসটি/এসএস

Related posts

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে আরও ১৩জন গ্রেফতার

brs@admin

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলায় নিহত ৫

News Desk

‘শাপলা’ প্রতীক পেতে বাধা দিলে রাজনৈতিক লড়াইয়ে নামবে এনসিপি

News Desk

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

brs@admin

রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা, তুমি মা-বাবার কলিজার টুকরা : জোভান

News Desk

আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; জুলাইবিপ্লব নস্যাতের বিরুদ্ধে প্রথম বিদ্রোহী উক্তি

News Desk
Translate »