28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ১

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শনিবার (১১ অক্টোবর) বেসামরিক স্থাপনাগুলোতে রাতভর হামলা চালানোর জন্য ইসরায়েলের নিন্দা জানিয়েছেন। এই হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।

আউন বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলীয় বেসামরিক স্থাপনাগুলো ইসরাইলি জঘন্য আগ্রাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কোনও যুক্তি বা অজুহাত ছাড়াই, সর্বশেষ এই হামলার গুরুত্ব এই যে এটি গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরে এসেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, আল-মাসাইলেহ এলাকায় ইসরায়েলি হামলায় একজন নিহত ও সাত জন আহত হয়েছে।

সরকারি জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমানগুলো বুলডোজার ও খননকারী ইয়ার্ড লক্ষ্য করে ১০টি দফা হামলা চালিয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: আখতার

brs@admin

সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

brs@admin

শ্যামনগরে রাস্তা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত-১

News Desk

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

News Desk

আইএইএ সম্মেলনে পারমাণবিক স্থাপনা রক্ষায় খসড়া প্রস্তাব পেশ করবে ইরান

News Desk

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

News Desk
Translate »